তোমায় দেখলেই তানপুরার নিবিড়ে যেমন মীড় জাগে, তেমনই এই শরীরে জেগে ওঠে কাম এবং সেই সহস্রাক্ষ পিপাসা থেকে ক্রমে ক্রমে সহস্রার... তুমি আছো বলেই বুঝতে পারি, আমি আসলে উভকামী। শুধু তোমাকে পেলাম না তাই পরীক্ষিত হলাম না; সতী সাধ্বী ছদ্মবেশে, একটু আধটু মুদ্রাদোষে কেটে গেল জীবন। অয়ি বসন্তসেনা, তোমাকে পেলে তো একটা অন্য বা অনন্য জীবন হতে পারতো, বল। তোমার ঠোঁট যখন ভ্যানিলাশ্লেষে চেটে নিতাম তখন সেতারাতরে রাত কাবার হয়ে যেত না? তোমার মৃদু হাসি, অল্প ঠোঁট কামড়ে মরালী গ্রীবার প্রণতি, বালার্কের প্রথম স্তিমিত চুমুস্নাত হয়ে তরল অন্ধকার যেমন ধীরে ধীরে অপসৃত হয় তেমন করে তোমার চোখ নামিয়ে নেওয়া, আবার দিঘির হৃদয় থেকে গভীর রোহিতের ঘাই মারার মতো নয়ন দুটি মেলে প্রণয়ীর নিভৃতটুকু নিংড়ে নেওয়া, হে কৃষ্ণাঙ্গী, পীনোন্নতা, মীনাক্ষী, তোমার দৃষ্টি দিয়ে পান কর আমায়। হে উন্নতবক্ষা, আমি যদি তোমার বক্ষপাখিদুটির ঠোঁট কামড়ে দিই, সবাই বলবে বটতলার কাব্য লিখছে কিন্তু যদি ইংরেজিতে লিখি, আমি তোমার তলপেটের নিম্নদেশের পানপাতায় রক্তাক্ত চুনিচুমুর সুপুরি বিছিয়ে দিতে চাই, তখন তেনারা বলবেন, 'অহো! এই হল বিশ্বসাহিত্যের নমুনা!' হে মৃন্...
Comments
Post a Comment